২য় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
আলহামদুলিল্লাহ! ২য় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর। MIS এর প্রধান শিক্ষক জনাব মোঃ রায়হান আলীর সভাপতিত্বে ও একাডেমিক কো-অর্ডিনেটর জনাব মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব রাশেদা আক্তার, সেন্টার ফর মৌলভীবাজার এডুকেশন এন্ড রিসার্চ (CMER) এর সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব কাজী জামিল আহাম্মেদ, ভাইস-চেয়ারম্যান ইউকে প্রবাসী জনাব হাফিজ মোঃ মইনুল ইসলাম, জেনারেল সেক্রেটারি জনাব মুহাম্মদ মুর্শেদ আলম, স্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ আশিকুর রহমান, CMER এর সদস্য ও হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ মাহবুবুর রহমান, আব্দুল মালেক সরকার, আবু লেইছ মোঃ সালেহ প্রমূখ।
অতিথিবৃন্দ তাঁদের মূল্যবান বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, আধুনিক ও মানসম্মত শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং অভিভাবকদের সন্তানদের সুশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে আরও সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
পুরস্কারপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাসিমুখ এবং সম্মানিত অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলে।
CMER এর পক্ষ থেকে প্রতি তিন মাস অন্তর যে শিক্ষক মূল্যায়ন অনুষ্ঠিত হয় তার আলোকে আজকের অনুষ্ঠানে ৩ জন শিক্ষককে বেস্ট টিচার এওয়ার্ড প্রদান করা হয়।
কর্তৃপক্ষ
মৌলভীবাজার ইসলামিক স্কুল
২৯ আগস্ট ২০২৬