জুনিয়র শিক্ষক নিয়োগ–২০২৬ এর লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ও নির্দেশনা

মৌলভীবাজার ইসলামিক স্কুলে জুনিয়র শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে অদ্য ১৯ আগস্ট ২০২৬ ইংরেজি অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল ও প্রার্থীদের সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়ন শেষে মৌখিক পরীক্ষার জন্য নিম্নোক্ত প্রার্থীদেরকে নির্বাচিত করা হয়েছে।
 

রোল নং নাম
৮০৩ বুশরা চৌধুরী মারিয়া
৮১০ জুলেখা আক্তার
৮১১ জুমান আহমেদ
৮১৪ মো. নাইমুর রহমান নাদিম
৮২৪ সানজিদা সামিয়া শামি
৮২৭ মো: ইমরুল হক

মৌখিক পরীক্ষার সময়সূচি:
  • তারিখ: ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার
  • সময়: বিকাল ৩:০০টা
  • স্থান: মৌলভীবাজার ইসলামিক স্কুল ক্যাম্পাস
  • উপস্থিতির সময়: বিকাল ২:৪৫ মিনিটের মধ্যে
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত সকল প্রার্থীকে পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের জন্য নিম্নোক্ত কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে— 
  • জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম নিবন্ধন সনদ
  • সাম্প্রতিক তোলা ১ কপি পাসপোর্ট সাইজ ছবি
  • সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র
প্রার্থীদের উপরোক্ত কাগজপত্রের মূল কপি অথবা স্পষ্ট ও পাঠযোগ্য ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে। কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী প্রার্থীর তথ্য ও কাগজপত্র যাচাই করতে পারে।

চূড়ান্ত নিয়োগ:

লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষায় প্রার্থীর সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে উত্তীর্ণ ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর সামগ্রিক যোগ্যতা, শিক্ষকতার উপযোগিতা, আচরণ, ব্যক্তিত্ব, যোগাযোগ দক্ষতা, দায়িত্ববোধ, নৈতিকতা এবং বিদ্যালয়ের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণতা বিবেচনা করে বিদ্যালয় কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

অন্যান্য উত্তীর্ণ প্রার্থীদের বিষয়ে:
  • লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী এবং যোগ্য বিবেচিত প্রার্থীদের মধ্যে যারা এবার চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচিত হবেন না, তাদের আবেদন ও পরীক্ষাসংক্রান্ত তথ্য বিদ্যালয়ের প্রার্থী ডাটাবেজে সংরক্ষিত থাকবে।
  • ভবিষ্যতে মৌলভীবাজার ইসলামিক স্কুলে সংশ্লিষ্ট বা উপযুক্ত কোনো পদে নিয়োগের প্রয়োজন হলে, বিদ্যালয়ের প্রয়োজন ও প্রার্থীর যোগ্যতার ভিত্তিতে তাদের পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় বিবেচনা করা হতে পারেন। 
  • পরবর্তীতে কোনো প্রার্থীকে উপযুক্ত বিবেচনা করা হলে বিদ্যালয় কর্তৃপক্ষ তার সঙ্গে সরাসরি যোগাযোগ করবে।
  • তবে প্রার্থীর তথ্য ডাটাবেজে সংরক্ষিত থাকা বা ভবিষ্যৎ নিয়োগের জন্য বিবেচিত হওয়ার সম্ভাবনা কোনো প্রকার নিয়োগের নিশ্চয়তা প্রদান করে না। ভবিষ্যৎ নিয়োগ সম্পূর্ণভাবে বিদ্যালয়ের প্রয়োজন, সংশ্লিষ্ট পদের শর্ত এবং প্রার্থীর যোগ্যতার ওপর নির্ভরশীল হবে। 
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত সকল প্রার্থীর প্রতি শুভকামনা।

কর্তৃপক্ষ
মৌলভীবাজার ইসলামিক স্কুল

×