সেন্টার ফর মৌলভীবাজার এডুকেশন অ্যান্ড রিসার্চ (CMER)-এর ভাইস চেয়ারম্যান জনাব হাফিজ মুহাম্মদ ময়নুল ইসলাম সদ্য আমেরিকা থেকে দেশে প্রত্যাবর্তন করায় তাঁকে এক সোহাদ্যপূর্ণ ও আন্তরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। CMER -এর পক্ষ থেকে ২০ জুন, ২০২৬,শনিবার দুপুর ১২ টায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৌলভীবাজার ইসলামিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আশিকুর রহমানের সভাপতিত্বে এবং CMER-এর সেক্রেটারি জনাব মুর্শেদ আলমের সুদক্ষ পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা সরকারি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির গৌরব বৃদ্ধি করেন সৈয়দ শাহ মোস্তফা কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মাদ আসআদুল্লাহ এবং CMER-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান কাজী জামিল আহাম্মেদ।
অনুষ্ঠানে বক্তারা জনাব হাফিজ ময়নুল ইসলামকে দেশে স্বাগত জানিয়ে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। সেই সাথে শিক্ষা ও সামাজিক গবেষণামূলক কাজে তাঁর প্রবাসের অভিজ্ঞতা ও অবদান আগামীতে CMER-কে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আমন্ত্রিত অতিথিবৃন্দ সংবর্ধিত ব্যক্তিত্ব জনাব হাফিজ ময়নুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন। এছাড়াও প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক/ শিক্ষিকা মন্ডলীরা উপস্থিত ছিলেন।