জরুরি নোটিশ
এতদ্বারা মৌলভীবাজার ইসলামিক স্কুলের সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিদ্যালয়ে চলমান ২য় সেমিস্টার পরীক্ষা এবং পরীক্ষা-পরবর্তী কার্যক্রমের কারণে নিম্নোক্ত তিনটি শনিবারের আর্ট ও ইসলামিক সংগীত ক্লাস বন্ধ থাকবে-—
* ১৫ আগস্ট (শনিবার): চলমান ২য় সেমিস্টার পরীক্ষার কারণে।
* ২২ আগস্ট (শনিবার): ২য় সেমিস্টার পরীক্ষা-পরবর্তী ছুটির কারণে।
* ২৯ আগস্ট (শনিবার): ২য় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশের কারণে।
উল্লেখিত তারিখগুলোতে আর্ট ও ইসলামিক সংগীত ক্লাস অনুষ্ঠিত হবে না। পরবর্তী ক্লাসের সময়সূচি যথারীতি জানিয়ে দেওয়া হবে।
সকল শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি অবগত থাকার জন্য অনুরোধ করা হলো।
— কর্তৃপক্ষ
মৌলভীবাজার ইসলামিক স্কুল